আর্কাইভ
লগইন
হোম
বিজিবি
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যু
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৪ এপ্রিল) বিকালে সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনিম আল হাসান (২৮) ষাটগম্বুজ ইউনিয়নের বাসিন্দা মোজাম শেখের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, মনিম আল হাসান মোটরসাইকেলে করে দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাদামতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
1 দিন আগে
কক্সবাজারের টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, ৪ পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, ৪ পাচারকারী আটক
2025-11-18
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮ জিম্মিকে উদ্ধার করেছে ব্যাটালিয়ন-২ বিজিবি। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। একই অভিযানে ৪ মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।  আটকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)। এছাড়া ঐ এলাকার আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০) নামের একজনকে পলাতক আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকাসহ আশপাশের জেলায়
১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকাসহ আশপাশের জেলায়
2025-11-13
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে গতকাল বুধবার থেকেই দায়িত্ব পালন করছেন তারা। এদিকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন কাউকে দেখলে তল্লাশি করা হচ্ছে। গতকাল বুধবার রাত থেকে এপর্যন্ত নাশকতার চেষ্টাকালে কয়েকজনকে আটকও করা হয়েছে।