আর্কাইভ
লগইন
হোম
বলিউড ভাইজান
শাহরুখের পর এবার সালমানের নায়িকা হচ্ছেন নয়নতারা?
বলিউড ভাইজান সালমান খান ‘ব্যাটল অফ গালওয়ান’ ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছেন। তার হাতে বেশ কয়েকটি বড় সিনেমার স্ক্রিপ্টও রয়েছে। এর মধ্যে একটি হল দক্ষিণী পরিচালক বংশী পাইদিপল্লির পরবর্তী সিনেমা। শোনা যাচ্ছে যে, বংশী সালমানের সঙ্গে একটি বড় বিনোদনমূলক সিনেমা তৈরি করতে যাচ্ছন। যেখানে ভাইজানের নায়িকা লেডি সুপারস্টার নয়নতারা। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সালমান এবং নয়নতারার জুটি নিয়ে বেশ উত্তেজিত। বিগত ২০০৩ সালের ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে নয়নতারাকে দেখা গিয়েছিল। এবার নয়নতারা সালমান খানের সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন। সিনেমাটি নাকি প্রযোজনা করবেন ভামশী। বলা হচ্ছে, এটি একটি প্যান-ইন্ডিয়া হিন্দি সিনেমা হবে যাতে ভরপুর বিনোদন থাকবে। তবে, এই খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
5 দিন আগে
বলিউড ভাইজান সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা পাকিস্তানের!
বলিউড ভাইজান সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা পাকিস্তানের!
2025-10-27
পাকিস্তানের প্রদেশ বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করেছিলেন বলিউড ভাইজান সালমান খান। ইচ্ছাকৃত ভুল, না কি অজান্তেই এমনটি বলেছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেই বেফাঁস মন্তব্যের জন্য এবার পাকিস্তানি সরকারের নিশানায় এই অভিনেতা। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সালমান। সেখানে ভারতীয় সিনেমার উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান। এই মন্তব্যের জন্য এবার সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল পাকিস্তান সরকার। এমনকি, বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা।
লাদাখে শুটিং করতে গিয়ে আহত ভাইজান সালমান খান
লাদাখে শুটিং করতে গিয়ে আহত ভাইজান সালমান খান
2025-09-21
বলিউডের ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ভাইজানখ্যাত সালমান খান। প্রায় মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল সিনেমাটির শুটিং; এমন সময়েই নায়কের হতাহতের খবর এলো। ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান, পান বেশ খানিক চোট। তবে আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয় বলে জানা গেছে। কনকনে ঠান্ডার মধ্যে লাদাখের বরফাবৃত এলাকায় চলছিল এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের জন্য। এই সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে।