আর্কাইভ
লগইন
হোম
ফ্রান্স
প্যারিসে বাংলাদেশি নাগরিক পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
ফান্সের রাজধানী প্যারিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স। গত রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় গার দ্য নর্দ’র একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাধীনতার চেতনা ধারণ করে জাতীয় উন্নয়নে প্রবাসীদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম ভুঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী।
5 দিন আগে
নভেম্বরেই ফ্রান্স প্রবাসীদের ভোটার নিবন্ধন
নভেম্বরেই ফ্রান্স প্রবাসীদের ভোটার নিবন্ধন
2025-11-04
এই নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সময়ে চালু করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল। দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্রান্সসহ আরও একাধিক দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, বিদেশে বসবাসকারী যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা
আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা
2025-11-01
ফ্রান্সের প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মোহাম্মদ তালহা বলেছেন, বিশ্ব ক্রমেই মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়ছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উজবেকিস্তানের সামারখান্দে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির প্রথম বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত তালহা বলেন, আমরা মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়েছি। তিনি সতর্ক করে দেন যে, সাংস্কৃতিক বৈচিত্র্য এখন অনেক সময় সমাজে বিভাজন সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি, বৈজ্ঞানিক অগ্রগতিও এমন ঝুঁকি তৈরি করছে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি ও স্নায়ুবিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খন্দকার তালহা বলেন, ৮০ বছর পরেও ইউনেস্কোর মূল দর্শন আজও প্রাসঙ্গিক, তবে বর্তমান বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।
জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট কোথায় পালালেন?
জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট কোথায় পালালেন?
2025-10-14
জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তিনি ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। দেশটির বিরোধীদলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির সংসদের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা গত রোববার (১২ অক্টোবর) দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি, তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা জানা যায়নি। এর পূর্বে, প্রেসিডেন্টের দপ্তর বলেছিল, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজোয়েলিনা। তবে এই বিষয়ে পরবর্তীতে আর কোনও তথ্য জানানো হয়নি।