আর্কাইভ
লগইন
হোম
প্রেসিডেন্ট
আজ ট্রাম্পের ডেডলাইন শেষ হচ্ছে, ইরানের সঙ্গে সমঝোতা যেসব দেশগুলো
হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা শেষ হচ্ছে আজ রাতে। তবে এই সময়সীমা ঘনিয়ে আসার আগেই এশিয়ার কয়েকটি দেশ তাদের জাহাজ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলাদা সমঝোতায় পৌঁছেছে। গতকাল সোমবার (০৬ এপ্রিল) ট্রাম্প হুঁশিয়ারি দেন, মঙ্গলবার রাত ৮টা বা গ্রিনিচ সময় মধ্যরাতের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরান কোনো চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র ‘এক রাতেই’ দেশটিকে ধ্বংস করে দিবে। কিন্তু এর আগেই কয়েকটি দেশ তেহরানের সঙ্গে আলোচনা করে তাদের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। বিশেষ করে এশিয়ার দেশগুলো এই বিষয়ে বেশি সক্রিয়। কারণ তাদের অর্থনীতি উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
8 ঘন্টা আগে
জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত
জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত
2025-11-16
মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভ-সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (১৫ নভেম্বর) মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা। মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে। গত ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে ৭০ শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন। কিন্তু বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে। মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের বলেন, একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল।
বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প!
বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প!
2025-11-15
বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে নিজের একটি বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ করার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ, বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছিল বিবিসি। সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে বিবিসি তার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবিতে মামলা করবেন। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিবিসি আমার বক্তব্য বিকৃত করেছে। আমরা এর বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেব। আগামী সপ্তাহে তারা মামলা পাবে। তিনি আরও জানান, এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন তিনি।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: সার্বিয়ান প্রেসিডেন্ট
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: সার্বিয়ান প্রেসিডেন্ট
2025-11-12
অস্থিতিশীল চলমান পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভি-র এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আলেকসান্দার ভুচিচ বলেন, ‘ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়—সবাই এর (যুদ্ধের) জন্য প্রস্তুতি নিচ্ছে।’