পিএসএলে বল টেম্পারিং করে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান।
গত রোববার (৩০ মার্চ) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের পর্যবেক্ষণে বলের কন্ডিশন ‘অন্যায়ভাবে পরিবর্তন’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া ম্যাচের শেষ ওভারের আগে করাচিকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
গতকাল সোমবার দ্বিতীয় ও চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার এক বিবৃতিতে পিসিবি জানায়, লাহোর কালান্দার্সের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না ফখর।