আর্কাইভ
লগইন
হোম
পররাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পেল বাংলাদেশি ৬টি জাহাজ
আটকেপড়া বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। আজ বুধবার (০১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এই কথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে ইরান-বাংলাদেশ।
3 দিন আগে
আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী
আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী
2025-08-23
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। একটি বিশেষ ফ্লাইটে দুপুর ২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশ সফর করবেন। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশ সফর করবেন। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
জেলেনস্কি-পুতিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রাশিয়া
জেলেনস্কি-পুতিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রাশিয়া
2025-08-23
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, সেটি ভিত্তিহীন বলে জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, দুই নেতার মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। গতকাল শুক্রবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের কোনো পরিকল্পনা হয়নি। যদি এমন কিছু করতে হয়, আগে বৈঠকের এজেন্ডা ঠিক করতে হবে। এখন পর্যন্ত এমন কিছুই হয়নি।