আর্কাইভ
লগইন
হোম
পদত্যাগ
হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ
দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। গতকাল সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর পূর্বে ঐ বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ জমা পড়েছিল। শাহ গ্রুপের চেয়ারম্যান কেএম মজিবুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই আবেদন করেন। আবেদনে অভিযোগগুলো তদন্ত করার অনুরোধ জানিয়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
3 দিন আগে
কুয়েট ভিসি-প্রোভিসি পদত্যাগপত্র পাঠিয়েছেন
কুয়েট ভিসি-প্রোভিসি পদত্যাগপত্র পাঠিয়েছেন
2025-04-24
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম পদত্যাগ করেছেন। গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকার সব ধরনের পদক্ষেপ নেওয়ার পরও যখন বিষয়টি সুরাহা হচ্ছিল না, তখন দুইজনকে পদত্যাগের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এরপর তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন। নিয়ম অনুযায়ী তাদের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন করলে পদত্যাগ কার্যকর হবে।
কুয়েট ভিসির পদত্যাগ দাবি: প্রতীকী গদি জ্বালালেন শিক্ষার্থীরা
কুয়েট ভিসির পদত্যাগ দাবি: প্রতীকী গদি জ্বালালেন শিক্ষার্থীরা
2025-04-20
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের ১ দফা দাবিতে ভিসির প্রতীকী গদি জ্বালানো কর্মসূচি পালন করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেলে তারা ক্যাম্পাসে প্রতীকী গদি জ্বালিয়ে বিক্ষোভ করেন। কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলা পাদদেশে এ কর্মসূচিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একটি চেয়ারে ভিসির গদি লিখে সেটিকে আগুন দিয়ে জ্বালিয়ে বিক্ষোভ পালন করেন। তারা বলেন, কুয়েট ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা বিক্ষোভ চলাকালে ‘দালাল ভিসি বহাল কেন-ইন্টেরিম জবাব চাই, জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো, কুয়েট ভিসির গদিতে-আগুন জ্বালো একসাথে’ এমন নানান শ্লোগান দেন।