আর্কাইভ
লগইন
হোম
নির্বাচন
যেভাবে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন
অনলাইন ভিডিও প্ল্যাটফর্মগুলোর আয় মূলতঃ বিজ্ঞাপননির্ভর। তাই বিনামূল্যে ভিডিও দেখতে গেলে শুরুতে, মাঝে কিংবা শেষে বিজ্ঞাপন দেখানো স্বাভাবিক—বিশেষ করে ইউটিউবে। অনেকেই বিজ্ঞাপন এড়াতে অ্যাড-ব্লকার বা পরিবর্তিত অ্যাপ ব্যবহার করেন। তবে এসব পদ্ধতি ঝুঁকিপূর্ণ; এতে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া বা ব্যক্তিগত তথ্য সুরক্ষার সমস্যা তৈরি হতে পারে। তবে নিরাপদ ও বৈধ উপায়ে বিজ্ঞাপন কম দেখার কিছু কৌশল রয়েছে—
6 দিন আগে
জকসুতেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়
জকসুতেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়
2026-01-08
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। গতকাল বুধবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী এই বিজয় ঘোষণা করেন।  নির্বাচনের ফলাফল অনুযায়ী, ভিপি, জিএস এবং এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদের সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে প্যানেলটি। সহ-সভাপতি (ভিপি) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫,৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৮৮০।
নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান খান
নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান খান
2025-12-27
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। এর পূর্বে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যান উপদেষ্টা। সেখানে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তার পূর্বে সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদের প্রতি। তারও আগে সকালে শিবচরে হাউজিং প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি।
নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা
নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা
2025-12-23
আগামী বছর ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন সফলভাবে আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আবারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাতে টেলিফোন আলাপে ড. ইউনূস এই কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় আধা ঘণ্টাব্যাপী আলাপের সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। ফোনালাপে সার্জিও গোর ড. ইউনূসকে সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।