ঢাকা-১১ আসনে ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, ষড়যন্ত্র রুখে দিন: নাহিদ
ঢাকা-১১ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই অভিযোগ করেন।
নাহিদ ইসলাম লেখেন, নিশ্চিত জয় টের পেয়ে ঢাকা-১১ এর কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তন করে ফেলার চেষ্টা চলছে। সবাই সতর্ক থাকুন। ষড়যন্ত্র রুখে দিন। যেকোনো অপচেষ্টার সমুচিত জবাব দেবে জনগণ।