আর্কাইভ
লগইন
হোম
নাটক
দীর্ঘ ৭ বছর পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত
এক সময়ের টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ৯০ দশকের এই তারকা আবারও দীর্ঘ ৭ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন। তবে সেটা কোনো চরিত্রের প্রয়োজনে নয়, একটি পডকাস্ট অনুষ্ঠানের অতিথি হয়ে। আজ শনিবার (০৪ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টিভি-এর পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপাশা। এটি তার অংশগ্রহণে প্রথম কোনো পডকাস্ট অনুষ্ঠান। বিগত ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এই অভিনেত্রী। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন তিনি।
2 দিন আগে
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
2026-01-01
মানুষ জন্মালে মৃত্যুর স্বাদ নিতেই হবে। তবে কিছু মানুষের প্রস্থান অপূরণীয় ক্ষতি। গত ২০২৫-এ দেশের শোবিজের এমন অনেককেই হারিয়েছি আমরা। চলচ্চিত্র, সংগীত, নাটক ও সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের এমন কিছু নক্ষত্রের নামই পাঠকদের জন্য তুলে ধরা হলো। অঞ্জনা রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান গত বছরের ০৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। গত শতাব্দীর ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন অঞ্জনা। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটক ‘কোটিপতি’
মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটক ‘কোটিপতি’
2025-12-24
সচ্ছল ও কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক অসামান্য পরিবারের গল্পে আবর্তিত হয়েছে অসাধারণ একটি নাটক। যে গল্পের কেন্দ্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। স্ত্রীর চরিত্রে সঙ্গে আছেন কেয়া পায়েল। নাটকে জোভান-পায়েলের রসায়ন নতুন কিছু নয়, বরং প্রমাণিত সফল তারা। তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হবেন দুইজনে। কারণ, এবার আর প্রেম-বিরহ নয়। সরাসরি সংসার-সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপোড়েনের জীবনে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে এমনটাই জানান নির্মাতা এসআর মজুমদার। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নাম ‘কোটিপতি’, যা মুক্তি পাচ্ছে ঈদে-চাঁদে নয়, এই শীতে।