আর্কাইভ
লগইন
হোম
ধর্ষণ
বগুড়ায় ভোট দিতে গিয়ে গ্রেফতার হলেন হিরো আলম
আবার গ্রেফতার হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে তিনি বগুড়া যান। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, ‘আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো।’ এর পূর্বে বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ঐ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
3 দিন আগে
সাভারের রাজাঘাটে নিজ ঘরে গণধর্ষণের শিকার এক নারী
সাভারের রাজাঘাটে নিজ ঘরে গণধর্ষণের শিকার এক নারী
2025-11-02
সাভার উপজেলায় এক নারীর ঘরে ঢুকে তাকে গণধর্ষণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাভারের রাজাঘাট এলাকার এই ঘটনায় গতকাল শনিবার (০১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঐ নারী।   ধর্ষণের শিকার ঐ নারী পুলিশকে জানান, তিনি সাভারের রাজাঘাট এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া। গত শুক্রবার রাতে তার রুমে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি মো. অম্বর চৌধুরী (২৭), গ্রাম বাসনা, থানা ধামরাই, জেলা ঢাকা ও মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩২), গ্রাম দক্ষিণ রাজাশন, থানা সাভার, জেলা ঢাকা। এরপর তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়।