আর্কাইভ
লগইন
হোম
দুর্নীতি
হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ
দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। গতকাল সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর পূর্বে ঐ বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ জমা পড়েছিল। শাহ গ্রুপের চেয়ারম্যান কেএম মজিবুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই আবেদন করেন। আবেদনে অভিযোগগুলো তদন্ত করার অনুরোধ জানিয়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
5 দিন আগে
সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদী চার্জশুনানির সময় পেলেন
সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদী চার্জশুনানির সময় পেলেন
2025-10-19
ঢাকার গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদী। আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির হোসেন প্রামানিক সময়ের আবেদন মন্জুর করেন। এদিন আসামি আব্দুস সালাম মুর্শেদী, নুরুল হক, রহমান ভুঁইয়া ও মাহবুবুল হকের পক্ষে অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়। অপরদিকে, মামলার আসামি ইফফাত হক ও তার স্বামী মোহাম্মদ আব্দুল মঈনের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এরপর আদালত অন্য আসামিদের জন্য চার্জশুনানির পরবর্তী দিন আগামী ২৬ নভেম্বর ধার্য করেন। এদিন আসামি সালাম মুর্শেদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। জামিনে থাকা অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দেন।
শেখ হাসিনার প্লট দুর্নীতি: রাজউক কর্মকর্তা আত্মসমর্পণ করেও ফিরে গেলেন
শেখ হাসিনার প্লট দুর্নীতি: রাজউক কর্মকর্তা আত্মসমর্পণ করেও ফিরে গেলেন
2025-10-15
ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে করা দুদকের ৩ মামলায় সাবেক সদস্য (স্টেট ও ভূমি) রাজউক কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম আত্মসমর্পণের দরখাস্ত দিয়েও ফিরে গেছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এদিন মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি খুরশীদ আলমের পক্ষে আইনজীবী আত্মসমর্পণ করে জামিনের আবেদন জমা দেন। তবে বিচারক এজলাসে ওঠার আগেই তিনি আদালত এলাকা ত্যাগ করে চলে যান।
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন কাজী সালাহউদ্দিন
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন কাজী সালাহউদ্দিন
2025-10-14
দেশের ক্রীড়াঙ্গনে ফ‍্যাসিস্টের দুই দোসরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। গত বছরের ০৫ আগস্টের পর সালাহউদ্দিন দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন। কিন্তু হালে পানি পাননি। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত‍্যাহার করেছে। ‘এইতো আপার কাছ থেকে আসলাম’। ‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’- এভাবেই বিভিন্ন সময়ে নিজেকে জাহির করতেন কাজী সালাহউদ্দিন। আর সালাহউদ্দিনের এই ‘আপা’ অন্য কেউ নন, খোদ ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ২০০৮ সালের শেষ দিকে বাফুফের সভাপতি হয়ে শেখ হাসিনার পতনের পর পর্যন্ত গদি দখলে রেখেছিলেন সালাহউদ্দিন। শুধু শেখ হাসিনাই নয়, সালাহউদ্দিনের দহরম মহরম ছিল শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীর সঙ্গেও। ববি সিদ্দিকীর আশ্রয় প্রশ্রয়েই ফুটবলাঙ্গণ তথা ক্রীড়াঙ্গণে একজন দানবে পরিণত হয়েছিলেন সালাহউদ্দিন। গত বছর ০৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজ-খবর রাখতেন সালাহউদ্দিন। এখন আর টেলিফোনে নয়, শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবলের এই দুর্নীতিবাজ সম্রাট।