আর্কাইভ
লগইন
হোম
দক্ষিণ কোরিয়া
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে দখলদারিত্ব নিয়ে ইসরাইলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘভুক্ত ৮৫টি সদস্য রাষ্ট্র। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরাইলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে।
5 দিন আগে
বসুন্ধরা কিংস ব্রাজিল ও সান্তোস যুবদলের সাবেক কোচকে আনলো
বসুন্ধরা কিংস ব্রাজিল ও সান্তোস যুবদলের সাবেক কোচকে আনলো
2025-07-29
বসুন্ধরা কিংস লিগ শিরোপা পুনরুদ্ধার ও এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করার লক্ষ্য নিয়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে । ব্রাজিলের অভিজ্ঞ ও হাইপ্রোফাইল কোচ সার্জিও ফারিয়াসকে দায়িত্ব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ক্লাবটি। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য গতকাল সোমবার (২৮ জুলাই) ছিল নিবন্ধনের শেষ সময়সীমা। নির্ধারিত সময়ের মধ্যেই এএফসি পোর্টালে ফারিয়াসের নাম কোচ হিসেবে পাঠিয়েছে কিংস। শুধু কোচ নয়, খেলোয়াড় তালিকাতেও পরিবর্তন এনেছে তারা। ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে নিবন্ধন করেছে কিংস। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানান, ‘মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। আশা করছি ৩-৪ দিনের মধ্যেই সে ঢাকায় পৌঁছাবে।’ নিয়মিত খেলার সুযোগ না পেয়ে এবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় ফুটবল খেলতে আসছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।