আর্কাইভ
লগইন
হোম
থাইল্যান্ড
থাইল্যান্ডে সমুদ্রপাড়ে রাত হলেই জ্বলে ওঠে রহস্যময় আলো!
থাইল্যান্ডের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত নীল জলরাশি আর রুপালি বালুচর। কিন্তু দিনের আলো ফুরিয়ে সূর্য ডুবলেই সেখানে শুরু হয় এক অন্য রকম মায়ার খেলা। চারদিকে যখন ঘুটঘুটে অন্ধকার, ঠিক তখনই সমুদ্রের ঢেউয়ে জেগে ওঠে রহস্যময় এক নীলাভ আলো! অন্ধকারে ঢেউয়ের সঙ্গে আলোর এই মিতালি দেখলে মনে হয়, আকাশ থেকে বুঝি একমুঠো তারা খসে পড়েছে সাগরের বুকে। বিজ্ঞানের ভাষায় এই জাদুকরি প্রপঞ্চকে বলা হয় ‘বায়োলুমিনেসেন্ট প্লাঙ্কটন’। তবে পর্যটকদের কাছে এ যেন এক মায়াবী হাতছানি, যার টানে থাইল্যান্ডের নির্জন সৈকতগুলোতে এখন ভিড় বাড়ছে দর্শনার্থীদের।
4 ঘন্টা আগে
থাইল্যান্ড নতুন করে হামলা চালায় কম্বোডিয়ায়
থাইল্যান্ড নতুন করে হামলা চালায় কম্বোডিয়ায়
2025-12-14
কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। ‘নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে’ এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, আজ রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হয়েছে। এর পূর্বে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। যারমধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন।
৬ দিনের সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাড়িঘর ছাড়া ৭ লাখ মানুষ
৬ দিনের সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাড়িঘর ছাড়া ৭ লাখ মানুষ
2025-12-13
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতের গত ৬ দিনে নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন এবং বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ। দুই দেশের কর্মকর্তা ও সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে এই তথ্য। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এজেন্সি কম্পুচিয়া প্রেস জানিয়েছে, গত ০৭ ডিসেম্বর সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত কম্বোডিয়ায় নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন ৭৬ জন বেসাামরিক। সেই সঙ্গে সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪০৩ জন নাগরিক।
নারী ফুটবল র‌্যাংকিংয়ে ৮ ধাপ পেছালো বাংলাদেশ
নারী ফুটবল র‌্যাংকিংয়ে ৮ ধাপ পেছালো বাংলাদেশ
2025-12-11
এবার বাংলাদেশ নারী ফুটবল দলের র‌্যাংকিংয়ে বড় অবনমন ঘটেছে ফিফার সর্বশেষ হালনাগাদে। মাত্র ৪ মাস আগেই ইতিহাস গড়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছিল মেয়েরা। কিন্তু আজ প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে বাংলাদেশ নেমে গেছে ১১২ নম্বরে, অর্থাৎ পিছিয়েছে ৮ ধাপ। এই অবনমন খুব একটা অপ্রত্যাশিত ছিল না। দুইটি ফিফা উইন্ডোতে ৪টি ম্যাচ খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। অক্টোবরে থাইল্যান্ড সফরে প্রথম ম্যাচে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলে বড় হারের প্রতিফলন পড়ে র‌্যাংকিংয়ে। নভেম্বরে ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও জয়ের দেখা পায়নি দল। মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের বিপক্ষে লড়াই করেও ২-১ গোলে হারায় মোট ১২ রেটিং পয়েন্ট খুইয়েছে লাল-সবুজের দল।