আর্কাইভ
লগইন
হোম
তুরস্ক
রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা নিতে হবে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে চলমান আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম–২০২৬ এর একটি সেশনে প্যানেলিস্ট হিসেবে দেওয়া বক্ত‌ব্যে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।
2026-04-18
যুক্তরাষ্ট্র গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানাতে চায়
যুক্তরাষ্ট্র গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানাতে চায়
2025-11-12
গাজা সীমান্তে বড় একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ইসরাইলি অনুসন্ধানী সংবাদমাধ্যম শরিম জানিয়েছে, এই ঘাঁটি নির্মাণে প্রায় ৫০ কোটি ডলার খরচ হতে পারে। ঘাঁটিটিতে হাজারের বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় মার্কিন সরকার। শরিমের বরাতে এমন খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানানোর সিদ্ধান্তে উদ্বেগ দেখা গেছে মধ্যপ্রাচ্যে। অনেকের ধারণা, ইসরাইলকে সাহায্য করে যুক্তরাষ্ট্রের এটি নতুন আগ্রাসনের ইঙ্গিত। ইসরাইলি গণমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার তৈরি এই ঘাঁটি ওয়াশিংটনকে ইসরাইলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করার ক্ষমতা দেবে। পরিস্থিতি নিজেদের মতো গঠন করার সুযোগ তৈরি করবে খোদ আমেরিকা। গত সপ্তাহে ইসরাইলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা
2025-11-08
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারে থাকা মোট ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নেতানিয়াহুর পাশাপাশি যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামিরসহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলার সরবরাহ আটকে দেওয়ার ঘটনায় এই অভিযোগ আনা হয়েছে।