আর্কাইভ
লগইন
হোম
ঢাকা বিশ্ববিদ্যালয়
আর একটি লাশ পড়লে রাজপথে নামবো: ডাকসু ভিপি সাদিক কায়েম
বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, আর যদি একটি লাশ পড়ে, যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামবো। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা সরকারে যারা এসেছেন, তাদের নিশ্চিত করতে হবে। শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়াতন্ত্র শুরু হয়েছে, তা এখনই বন্ধ করতে হবে। এসময় সাদিক কায়েম জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বাচনের পরে তিনি দেশকে অনেকভাবে অস্থিতিশীল করার কথা বলতে পারতেন এবং ফিল্ড লেভেলে কিছু ঐ ধরনের চাপ ছিল। কিন্তু তিনি সারা দেশের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং রায় মেনে নিয়ে আপত্তিগুলো নিয়মতান্ত্রিকভাবে উত্থাপনের নির্দেশনা দিয়েছেন।
6 দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে ২৮ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে ২৮ ডিসেম্বর
2025-12-06
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি, আবাসিক হল খোলা ও সশরীরে শ্রেণিকক্ষ কার্যক্রম শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তর জানায়, ডিনস কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়া এবং একইদিন থেকে নিয়মিত ক্লাস শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ০৩ ডিসেম্বর বুধবার ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্পের পর বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষা ও মূল্যায়নের অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।
ঢাবি শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন
ঢাবি শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন
2025-11-23
দেশে ঘটা ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে রোকেয়া হলের শিক্ষার্থীরা জানান, তাদের হলের বেশ কয়েকস্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন, বন্ধের সময়টাতে যতোটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে।