আর্কাইভ
লগইন
হোম
জ্বালানি তেল
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। আজ রোববার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে।’ প্রায় ৩ মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।’ জ্বালানি তেল আমদানি ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৩ মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।’
8 ঘন্টা আগে
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
2025-03-31
ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এপ্রিল মাসে অপরিবর্তিত থাকছে। সোমবার (৩১ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.০০ টাকা, কেরোসিন ১০৫.০০ টাকা, অকটেন ১২৬.০০ টাকা এবং পেট্রোল ১২২.০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।