আর্কাইভ
লগইন
হোম
জেলা প্রশাসক
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। আজ রোববার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে।’ প্রায় ৩ মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।’ জ্বালানি তেল আমদানি ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৩ মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।’
2 দিন আগে
১৭ ডিসেম্বর বিজয়ের স্বাদ পেয়েছিল রাঙামাটির মানুষ
১৭ ডিসেম্বর বিজয়ের স্বাদ পেয়েছিল রাঙামাটির মানুষ
2025-12-17
সেই ১৯৭১ সালে সারাদেশের মতো রাঙামাটিতে যুদ্ধের দামামা বেজেছিল। সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পার্বত্যবাসী। ২৭ মার্চ রাঙামাটি স্টেশন ক্লাবের মাঠে মুক্তিযুদ্ধের অস্থায়ী ট্রেনিং ক্যাম্প খোলা হয়। তৎকালীন পার্বত্যাঞ্চলের জেলা প্রশাসক হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম), অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সামাদ, পুলিশ সুপার বজলুর রহমান এবং মহকুমা প্রশাসক আবদুল আলীসহ স্বাধীনতাকামী মানুষ এগিয়ে আসেন। ২৯ মার্চ রাঙামাটি থেকে ৬০ জনের একটি দল প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারতে রওনা হয়। মুক্তিযোদ্ধাদের জন্য রসদ সরবরাহ, যানবাহনের জন্য রাঙামাটি আলম ডকইয়ার্ডে গড়ে উঠল মুক্তি বাহিনীর অস্থায়ী ক্যাম্প। এখানে স্থাপন করা হল ওয়ারলেস সেন্টার। রাঙামাটি থেকে ভারতে যাওয়া প্রথম মুক্তিযোদ্ধা দলটি এক সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে ক্যাপ্টেন আবদুল কাদেরের নেতৃত্বে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ১৫ এপ্রিল রাঙামাটি আসে। কিন্তু স্থানীয় লোকদের বিশ্বাসঘাতকার কারণে প্রথম দলটি রাঙামাটি জেলা প্রশাসকের বাংলো এলাকায় পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে নিহত হয়। 
স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে কারা থাকবেন, ঠিক করে দিলো সরকার
স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে কারা থাকবেন, ঠিক করে দিলো সরকার
2025-11-16
বাংলাদেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তার প্রতিনিধি কর্তৃক সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার (১৫ নভেম্বর) এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এটি জারি করা হয়েছে।