আর্কাইভ
লগইন
হোম
জিম্বাবুয়ে
বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিল যে দলগুলো
১০ম আসর চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ইতোমধ্যে ২৩টি ম্যাচ হয়েছে। ২৪তম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে মুখোমুখি হয় আয়ারল্যান্ড বনাম ওমান। গতকাল শনিবার শ্রীলংকার কলম্বোতে ‘বি’ গ্রুপের ম্যাচে ওমানের বোলারদের তুলোধুনো করে ৫ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ওমান। ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ওমান। বিশ্বকাপের চলতি আসরে টানা ৩ ম্যাচে হেরেছে ওমান। এই গ্রুপে শ্রীলংকা এবং জিম্বাবুয়ে ইতিমধ্যেই ৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে। দুটি দলই নিজেদের প্রথম ২টি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আয়ারল্যান্ডের ৩ ম্যাচে ২ পয়েন্ট। ওমানের শেষ ম্যাচ ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
5 দিন আগে
প্রথম সেশনেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল
প্রথম সেশনেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল
2025-04-21
জিম্বাবুয়ে আগের দিন বিনা উইকেটে ৬৫ রান তুলে নিয়েছিল। সফরকারীদের আজকের সকালটি ভালো যায়নি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৬৮ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। নাহিদ রানার তোপ দাগার দিনে প্রথম সেশন পক্ষে আসলেও মোটাদাগে স্বস্তিতে নেই বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৩৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ৫৮ রানের। লাঞ্চ বিরতির পর নাজমুল হোসেন শান্ত ব্রিগেড দ্রুত উইকেট তুলতে না পারলে, লিডের পথে এগোবে সফরকারীরা। প্রথম সেশন শেষে জিম্বাবুয়েকে টানছেন শন উইলিয়ামস। ৩৩ রানে ব্যাট করছেন এই টপ অর্ডার। ৪ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ওয়েসলি মাধবেরে।