আর্কাইভ
লগইন
হোম
জামায়াতে ইসলামী
অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে।  গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকালে ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভূমিকা রেখেছিলেন।
11 ঘন্টা আগে
 আজ দেশে ভোট উৎসব শুরু
আজ দেশে ভোট উৎসব শুরু
2026-02-12
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু। এই ভোট ও গণভোট ঘিরে সকাল হওয়ার আগেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটগ্রহণ শুরু হওয়ার নির্ধারিত সময়ের অনেক আগেই নারী-পুরুষসহ নানা বয়সি ভোটাররা কেন্দ্রে এসে অবস্থান নিচ্ছেন। অনেককে ভোর থেকেও লাইনে দাঁড়াতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশ আগেই কেন্দ্রে চলে এসেছেন। সকাল ৭টার আগেই কোথাও কোথাও কেন্দ্রের মূল ফটকে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র লড়াইয়ের সম্ভাবনা দেখছেন অনেক পর্যবেক্ষক। ফলে তারা বলছেন, শ্বাসরুদ্ধকর এ ভোটের লড়াইয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশে নেতৃত্ব কারা দেবেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জুলাই সনদের ভবিষ্যৎ চূড়ান্ত হবে এই লড়াইয়ে।
তিন দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির
তিন দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির
2026-01-26
২৬-২৮ জানুয়ারী ৩ দিনের সফরে খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (২৬ জানুয়ারী) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আজ ২৬ জানুয়ারী সকাল ১০টায় কুষ্টিয়া, সেখান থেকে দুপুর ১২টায় মেহেরপুর, পরে চুয়াডাঙ্গায় বিকেল সাড়ে ৪টায়, ঝিনাইদহে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে। আগামিকাল ২৭ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় যশোরে, সাতক্ষীরায় দুপুর সাড়ে ১২টায়, খুলনায় বিকেল সাড়ে ৩টায়, বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জানুয়ারী সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভা অনুষ্ঠিত হবে।
আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত শরিকদের জন্য কত আসন ছাড়ছে
আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত শরিকদের জন্য কত আসন ছাড়ছে
2025-12-28
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট বা আসন সমঝোতা করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার কিংবা সোমবারের মধ্যে জোট ঘোষণা করা হবে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। জামায়াতের সঙ্গে এনসিপির এবং ৮ দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন। সূত্র জানাচ্ছে, এনসিপির জন্য ৩০টি এবং ৮ দলসহ অন্য শরিকদের সর্বমোট ১১০ আসন ছাড় দিচ্ছে জামায়াত। তবে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রশ্নে ইতোমধ্যে এনসিপিতে বিদ্রোহ শুরু হয়েছে। সূত্র জানায়, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আলোচনায় আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আজকের মধ্যেই আসতে পারে। গত শুক্রবার রাতেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে। এনসিপিকে ৩০ আসন ছেড়ে দিচ্ছে জামায়াত। নতুন এই দলটি আসন চেয়েছিল ৫৬টি। এছাড়া এনসিপির সঙ্গীয় জোট এবি পার্টি পাচ্ছে ৩টি আসন। এ দলটি ১২ আসন চেয়েছিল বলে জানা গেছে।