আর্কাইভ
লগইন
হোম
গাজা
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় ৯ পুলিশসহ নিহত ১৩
ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু, একজন গর্ভবতী নারী এবং ৯ জন পুলিশ সদস্য রয়েছেন। আল জাজিরার প্রতিবেদন বলছে, গতকাল রোববার (১৫ মার্চ) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালানো হয়। আল-আকসা হাসপাতালের তথ্য অনুযায়ী, এতে ৪ জন নিহত হন। এর মধ্যে ত্রিশের কোঠার এক দম্পতি এবং তাদের ১০ বছরের ছেলে রয়েছে।
5 ঘন্টা আগে
ইসরাইলের অবরোধ অব্যাহত: গাজায় ওষুধের অভাবে রোগীরা মৃত্যুর মুখে
ইসরাইলের অবরোধ অব্যাহত: গাজায় ওষুধের অভাবে রোগীরা মৃত্যুর মুখে
2025-12-24
দখলদার ইসরাইলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্যব্যবস্থা চরম সংকটে পড়েছে। ওষুধ ও চিকিৎসা সহায়তার অভাবে হাজারও রোগী মৃত্যুর মুখে, আর হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরাইলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে। এতে হাজারও রোগী মৃত্যুঝুঁকি বা স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কায় রয়েছেন বলে সতর্ক করেছেন গাজার এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ মঙ্গলবার আল জাজিরাকে বলেন, গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি এখন ‘করুণ ও ভয়াবহ’। ইসরাইল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর প্রবেশ অব্যাহতভাবে আটকে রাখায় গুরুতর রোগীদের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকেরা।
৭ অক্টোবর’ তদন্তের ঘোষণা: ইসরাইলজুড়ে তীব্র অসন্তোষ
৭ অক্টোবর’ তদন্তের ঘোষণা: ইসরাইলজুড়ে তীব্র অসন্তোষ
2025-12-21
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইল সরকারের ২০২৩ সালের ০৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন আক্রমণের সময় সৃষ্ট ব্যর্থতা তদন্তে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত দেশজুড়ে কঠোর সমালোচনার সৃষ্টি করেছে। হামলার পর থেকেই একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উচ্চস্বরে উঠেছে। সেনা কর্মকর্তা, নিহত বা বন্দি হওয়া ব্যক্তিদের পরিবার এবং সাধারণ জনগণও সরকারের দায়মুক্তি নিশ্চিত করতে একটি কার্যকর তদন্তের পক্ষে। তবে এ পর্যন্ত নেতানিয়াহু যে কোনো সরকারি ব্যর্থতার ওপর আনুষ্ঠানিক তদন্ত এড়াতে সচেষ্ট ছিলেন। তিনি বলেছিলেন, গাজার উপর পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ পরিচালনার জন্য সময় অতীব জরুরি। এই যুদ্ধে অক্টোবর ২০২৩ থেকে ৭০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে।