আর্কাইভ
লগইন
হোম
গণঅভ্যুত্থান
রাষ্ট্রপতি পেলেন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব
তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। উপ-প্রেস সচিব হয়েছেন তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন। আর অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য অফিসার এসএম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিদপ্তরের এই কর্মকর্তাদের চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মো. সরওয়ার আলম সচিব পদ মর্যাদায় রাষ্ট্রপতির সচিবের দায়িত্বে আছেন। নতুন করে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই কর্মকর্তাকে যুক্ত করলো সরকার।
2026-03-25
জার্মানির বইমেলায় বাংলাদেশের স্টলে ৭১-২৪ ফুটে উঠেছে
জার্মানির বইমেলায় বাংলাদেশের স্টলে ৭১-২৪ ফুটে উঠেছে
2025-10-19
ইউরোপের দেশ জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র। আর সেই স্টলে বাংলাদেশ ও পূর্ববঙ্গের মুসলমান ও বাঙালি জাতিসত্ত্বার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪ এর গণঅভ্যুত্থানের বই নজর কেড়েছে দেশি ও বিদেশি পাঠকের। গত বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এই বইমেলা আজ ১৯ অক্টোবর রোববার (১৯ অক্টোবর) শেষ হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ৭৭তম আন্তর্জাতিক এই বইমেলায় বাংলাদেশসহ বিশ্বের ৪ হাজারেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। আর দর্শক সংখ্যা ছিল ২ লাখের বেশি।
আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে ভবিষ্যতে: রাশেদ খান
আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে ভবিষ্যতে: রাশেদ খান
2025-10-08
এই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি,ঐ গণঅভ্যুত্থানের পর বয়স্ক উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন পড়বে না। তখন সেইফ এক্সিট খুঁজতে হবে এখনকার কতিপয় নেতৃত্বকে, যারা প্রতিনিয়ত ভুল করছে। আজ বুধবার (০৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, আমি মনে করি না বয়স্ক উপদেষ্টারা দুর্নীতি করেছে। এমন তথ্যও শোনা যায় না। মূলত তাদের রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞতা ও রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের পার্ট হয়েও তারা কিছু করতে পারেনি। তাদের গণ-অভ্যুত্থানেও কোনো ভূমিকা নাই, হাসিনার বিরুদ্ধেও কখনো রাজপথে নামেনি। এই বয়স্ক মানুষগুলোকে প্রলোভন দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানিয়ে ছাত্রনেতারা ভুল করেছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান।
আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না: নাহিদ ইসলাম
আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না: নাহিদ ইসলাম
2025-09-07
আসন্ন ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ভোট চান তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের সময়গুলোতে আমরা কখনো ভাবিনি কাদের এ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাদের নীরবে-নিভৃতে কাজ করে গেছে সব সময়। জুলাইয়ের আগে ও পরে কাদের সমানভাবে কাজ করে গেছে। কাদেররা গুরুত্বপূর্ণ হয়ে উঠে যখন জাতির প্রয়োজন পরে।