আর্কাইভ
লগইন
হোম
এআই
এআই কি চাকরি কেড়ে নেবে? ২০২৬ সালে বাংলাদেশের জব মার্কেটের চিত্র
২০২৬ সালে বাংলাদেশের কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব এখন আর কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং একটি দৃশ্যমান বাস্তবতা। আইটি থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরেও এআই-এর ব্যবহার দ্রুত বাড়ছে। অনেকেই চাকরির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, এআই মানুষের প্রতিদ্বন্দ্বী নয় বরং দক্ষ কর্মীর সহায়ক। ক্যারিয়ারে টিকে থাকতে হলে কীভাবে নিজেকে এআই-এর সাথে মানিয়ে নিতে হবে এবং কোন দক্ষতাগুলো অর্জন করা জরুরি, তা নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন।
7 ঘন্টা আগে
এবার কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে
এবার কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে
2026-01-18
এবারে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করতে যাচ্ছে। এই পরীক্ষাটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক, লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য চালু হবে। ওপেনএআই জানিয়েছে, নতুন মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন দেখানো হবে। তবে ২০ ডলারের ‘প্লাস’, ২০০ ডলারের ‘প্রো’ এবং ব্যবসায়িক গ্রাহকরা বিজ্ঞাপন থেকে মুক্ত থাকবেন। প্রথমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার প্রতি অনীহা প্রকাশ করলেও, বৃহৎ খরচ সামলাতে এবং নতুন আয়ের উৎস তৈরি করতে ওপেনএআই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ৮ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অবকাঠামোতে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।
ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন শুধু সময়ের দাবি
ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন শুধু সময়ের দাবি
2025-11-24
ডিজিটাল নিরাপত্তা এখন কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি সরাসরি সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গে জড়িত। এই বার্তা সামনে রেখে গতকাল (রোববার) নেত্রকোণায় অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য এক বিশেষ কর্মশালা। স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এর উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা হয়। যার শিরোনাম ছিল— “সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল অধিকারঃ নিরাপত্তা ও সুরক্ষা।” স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল অধিকার নিশ্চিত না হলে মতপ্রকাশের স্বাধীনতাও কার্যকর হয় না। অনলাইনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
গুগল ফটোসে এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
গুগল ফটোসে এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
2025-11-15
আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করেছে এআই। সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এআই। এবার গুগল ফটোসে যুক্ত হচ্ছে এআই ফিচার। ছবি এডিট করা হবে আরও সহজ ও আকর্ষণীয়। গুগল ফটোস অ্যাপে এসেছে একাধিক এআই পাওয়ারড ফিচার, যা ছবি তোলা ও এডিটিংয়ের ধারণায় উল্লেখযোগ্য বদল আনবে। গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা এবার সরাসরি ফটোসে অ্যাপে যুক্ত হয়েছে। প্রায়ই আমরা দেখি, ছবি তোলার সময় কেউ চোখ বন্ধ করে ফেলেছে, কারো মুখে হাসি নেই, বা কেউ ভুল করে সানগ্লাস পরে ফেলেছে। আগে এমন ছবি ঠিক করতে হতো বড় সফটওয়্যারে। এখন গুগল ফটোসেই তা করা যাবে। এখন শুধু বলুন, ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’ বা ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’।