আর্কাইভ
লগইন
হোম
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জোনায়েদ সাকি
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। গণসংহতি আন্দোলনের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। গণসংহতি আন্দোলন সূত্রে জানা যায়, মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেও কোন মন্ত্রণালয়ের জন্য, পূর্ণ মন্ত্রী না প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন, তা নিশ্চিত নয়। কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে, তা নির্ধারণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
4 দিন আগে
জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মনে করেন চরমোনাই পীর
জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মনে করেন চরমোনাই পীর
2025-06-15
জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর। গতকাল শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। চরমোনাই পীর বলেন, ১৯৪৮-এ ইসরাইলের জন্ম থেকেই মানবতার সঙ্গে তারা একেরপর এক অপরাধ করেই যাচ্ছে। সর্বশেষ বিগত দেড় বছর ধরে পৃথিবীর শতকোটি মানুষকে সাক্ষী রেখে ফিলিস্তিনিদের ওপরে বর্বর গণহত্যা পরিচালনা করে যাচ্ছে। অবাক করার মতো বিষয় হলো- মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলো এই গণহত্যায় সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং আরব রাষ্ট্রগুলোও নিশ্চুপ থেকে সমর্থন দিয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তারা সহায়তাও করছে। নির্মম গণহত্যার এই দৃষ্টান্ত ইতিহাসে বিরল। ইসরাইলকে প্রতিহত করার এই ব্যর্থতা গোটা বিশ্ববাসীকে কলংকিত করেছে।