আর্কাইভ
লগইন
হোম
ইসরাইল
লেবাননের বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর এবং নিকটবর্তী একটি শহরে ইসরাইলের বিমান হামলায় অন্ততঃ ৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। আজ বুধবার (০১ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। একই সময় ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে গত ০২ মার্চ ইসরাইলের ওপর হামলা শুরু করে তেহরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এর মাধ্যমে লেবানন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরাইল লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে। 
2 দিন আগে
শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে: আইআরজিসি
শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে: আইআরজিসি
2026-03-09
ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেলআবিব, বির আল সাবা এবং আমেরিকার আল আযরাক বিমানঘাঁটিতে ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা চালানো হয়েছে। আমিরুল মুমিনিন (আ.) নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইল ও আমেরিকার বিভিন্ন সামরিকঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আযরাক বিমানঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।