আর্কাইভ
লগইন
হোম
ইউটিউব
দীর্ঘ বিরতির পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে
ঢালিউডের 'প্রিয়দর্শিনী'খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তিনি শুধু সিনেমা থেকেই দূরে নয়; দেশ থেকেও দূরে আছেন। বর্তমানে অভিনেত্রী সাত সমুদ্দুর তেরো নদীরে ওপারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এই অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হাসান জাহাঙ্গীর। এটি প্রচার হওয়ার পরই বাঁধে বিপত্তি। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নিয়ে নানা গুঞ্জন।
4 দিন আগে
এবার জাহানারার অভিযোগ নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট
এবার জাহানারার অভিযোগ নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট
2025-11-08
গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, তিনি আশা করেন বিসিবির তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও পুরো ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আমি আশা করি। তদন্ত কমিটি যেন পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’ পোস্টের শেষে ‘নিরাপদ ক্রীড়াঙ্গন’ গড়ার আহ্বানও জানিয়েছেন তিনি, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।’
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
2025-11-05
খুব শীঘ্রই ফুটবল থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বলেছেন, ফুটবল ছাড়ার পর তিনি আর এই খেলায় থাকবেন না। বরং পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং নিজের অন্য শখগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান। পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘শিগগিরই অবসর নেব। কিন্তু আমি প্রস্তুত। এটা কঠিন হবে, হ্যাঁ, হয়তো আমি কাঁদবও। এটা খুব, খুব কঠিন হবে। তবে আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই আমার ভবিষ্যৎ ভেবে রেখেছি। তাই আমি মনে করি, এই চাপ সামলাতে পারব।’ ৪০ বছর বয়সী রোনালদো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিগত ২৩ বছর আগে পর্তুগালের স্পোর্টিং সিপি ক্লাবে। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবে খেলছেন, যেখানে তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি এই বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে চান।