আর্কাইভ
লগইন
হোম
ইউক্রেন
পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এই কথা জানান তিনি। গত শনিবার (০৪ এপ্রিল) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সময় এরদোগান আবারও রাশিয়া-ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন।
1 দিন আগে
বিশ্বকাপ অবশ্যই নিরাপদ হবে, নাহলে অন্য শহরে ম্যাচ সরিয়ে নেব: ট্রাম্প
বিশ্বকাপ অবশ্যই নিরাপদ হবে, নাহলে অন্য শহরে ম্যাচ সরিয়ে নেব: ট্রাম্প
2025-09-27
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো ‘ঝুঁকিপূর্ণ’ মনে হলে তিনি সেগুলো অন্য শহরে সরিয়ে নেবেন। আগামী আসরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। এরমধ্যে ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১১টি মার্কিন শহরে ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে—আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটলে। ফিফা আনুষ্ঠানিকভাবে আয়োজক শহরগুলো নির্ধারণ করেছে। তাই এখন ভেন্যু পরিবর্তন করলে তা হবে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ। এছাড়া ট্রাম্পের আসলেই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিশ্বকাপ টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা তাকে বাড়তি প্রভাবশালী করে তুলেছে।
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
2025-09-08
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রেকর্ড ৮১৮টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় নেতারা তীব্রভাবে নিন্দা জানিয়েছেন। তারা জানিয়েছেন, এই হামলা রাশিয়ার কূটনীতির পরিবর্তে যুদ্ধকে প্রাধান্য দেওয়ার প্রমাণ।সেই সঙ্গে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলা শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে শুরু হয় এবং এতে ৮০৫টি শাহেদ ড্রোন ও সিমুলেটর ইউএভি, ৯টি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪টি ইস্কান্দার-এম/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭৫১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও, ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হানে।
জেলেনস্কি-পুতিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রাশিয়া
জেলেনস্কি-পুতিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রাশিয়া
2025-08-23
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, সেটি ভিত্তিহীন বলে জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, দুই নেতার মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। গতকাল শুক্রবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের কোনো পরিকল্পনা হয়নি। যদি এমন কিছু করতে হয়, আগে বৈঠকের এজেন্ডা ঠিক করতে হবে। এখন পর্যন্ত এমন কিছুই হয়নি।