আর্কাইভ
লগইন
হোম
আলী রীয়াজ
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এটি গণভোটের ফলাফল থেকে স্পষ্ট। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাব সমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্রব্যবস্থায় সংস্কার।
2026-02-14
একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ
একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ
2025-07-22
একই ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে না-এমন অবস্থান নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৭তম দিনের সংলাপে এ সিদ্ধান্ত জানায় কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিলেও কিছু দল ভিন্নমত প্রকাশ করেছে। এসব দল চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আকারে তাদের আপত্তি অন্তর্ভুক্ত করতে পারবে। আলোচনার সূচনায় আলী রীয়াজ জানান, দীর্ঘ আলোচনার পর অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে-এক ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকলে সাংবিধানিক ভারসাম্যে বিঘ্ন ঘটে। তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এই বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। তাদের মতে, একই ব্যক্তি একাধিক পদে থাকলে কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হয় না।
দুইদিনের মধ্যে উচ্চকক্ষ বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ
দুইদিনের মধ্যে উচ্চকক্ষ বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ
2025-07-20
আগামী দুইদিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া যাবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠকের শুরুতে তিনি এই কথা জানান। ড. রীয়াজ বলেন, ‘আমরা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা আপনাদের পক্ষ থেকেও নিঃসন্দেহে আপনারা চান। সেজন্যই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।’
নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে: আলী রীয়াজ
নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে: আলী রীয়াজ
2025-07-14
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মনে রাখতে হবে গত বছরের ১৪ জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘোরানোর গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদমুখর হয়েছিলেন, তাই নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে। রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থা প্রতিষ্ঠিত করতে হবে বলেও মন্তব্য করেন আলী রীয়াজ।