আর্কাইভ
লগইন
হোম
আর্জেন্টিনা
এবার অ্যান্টার্কটিকা অভিযানে ইউটিউবার সালাহউদ্দিন সুমন ও নিলয়
পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় সফলভাবে পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালাহউদ্দিন সুমন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভ্রমণপ্রেমী নিলয় কুমার বিশ্বাস। এই অভিযাত্রা বাংলাদেশের ভ্রমণ কনটেন্ট জগতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সুমন ও নিলয় তাঁদের যাত্রা শুরু করেন আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে, যা পৃথিবীর দক্ষিণতম শহর হিসেবে পরিচিত। সেখান থেকে তাঁরা ডাচ প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস (Oceanwide Expeditions) পরিচালিত একটি বিশেষ অভিযানে অংশগ্রহণ করে দক্ষিণ মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছান অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিক উপদ্বীপ ও মূল ভূখণ্ডের অপরূপ সৌন্দর্য অ্যান্টার্কটিকায় পৌঁছে তাঁরা ঘুরে দেখেছেন অ্যান্টার্কটিক উপদ্বীপের বিভিন্ন দ্বীপ এবং মহাদেশের মূল ভূখণ্ডের কিছু অংশ। বিশাল হিমবাহ, বরফে ঢাকা পর্বতমালা, অনন্ত সাদা প্রান্তর ও নিস্তব্ধ বরফরাজি তাঁদের মুগ্ধ করেছে।
2 দিন আগে
বিদায়ী ম্যাচের পূর্বে মেসির হাতে বিশেষ এক জার্সি
বিদায়ী ম্যাচের পূর্বে মেসির হাতে বিশেষ এক জার্সি
2025-09-04
ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা লিওনেল মেসির জন্য বিশেষ। কারণ কালই আর্জেন্টিনার মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা খেলবেন তিনি। তার আগে তিনি পেলেন এক বিশেষ অতিথিকে। তার হাতে উঠল বিশেষ এক জার্সিও! বুয়েনস আয়ার্সের এএফএ সদর দপ্তরে তার সঙ্গে দেখা করতে আসেন গঞ্জালো গার্সিয়া। তিনি রেসিং ক্লাবের ষষ্ঠ বিভাগের বর্তমান কোচ। সঙ্গে এনেছিলেন একটি বিশেষ জার্সি, যা উপহার দেন মেসিকে। এই জার্সিটি ছিল ‘লা ক্রেমা’ নামের এক অপেশাদার ক্লাবের। ক্লাবটি ২০২৪ সালের কোপা পোত্রেরো জয়ী দল, যেটি আয়োজন করেছিলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো।
লুমেন ফিল্ডে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল ৪, আর্জেন্টিনা ০
লুমেন ফিল্ডে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল ৪, আর্জেন্টিনা ০
2025-06-26
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলের লুমেন ফিল্ডে খেলার ঘড়িতে তখন ৯৩ মিনিট। গ্যালারির দিকে তাকিয়ে এক ইতালিয়ান সাংবাদিক খেলার চেয়ে বেশি মন দিচ্ছিলেন রিভারপ্লেট সমর্থকদের দিকে। স্কোরবোর্ডে রিভার তখন ২-০ গোলে পিছিয়ে, বিদায় নিশ্চিত। কিন্তু গ্যালারির সেই সমর্থকদের দেখে বোঝার উপায় নেই-তাদের যেন হারজিতের কোনো বালাই নেই। তারা একসুরে গাইছিলেন, ভালোবাসার গান। সাংবাদিক মাথা নেড়ে বললেন, “বেলিস্মা, মেরাভিলিওসো (অপরূপ, অসাধারণ)। এ রকম দৃশ্য আমি কখনও দেখিনি।” কিন্তু ঠিক তখনই সব বদলে গেল। অলৌকিক প্রত্যাবর্তনের আশাকে একপাশে রেখে রিভার খেলোয়াড়রা যেন রণংদেহি হয়ে উঠল। মাঠে শুরু হলো বিশৃঙ্খলা। গঞ্জালো মোন্তিয়েল লাল কার্ড দেখে বেরিয়ে গেলেন, যদিও তার মতো আরও কয়েকজনের একই দশা হতে পারত। ম্যাচ শেষে তো রীতিমতো ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য! মার্কোস আকুনা নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিসকে অনুসরণ করলেন ড্রেসিংরুম পর্যন্ত।