নায়ক শাকিব খানের জন্মদিনে স্ত্রী নায়িকা বুবলীর শুভেচ্ছা
ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল গত শনিবার। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন নায়ক। এমন দিনে তার ছোট সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলীর কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন এই মেগাস্টার।
গত শনিবার (২৮ মার্চ) সামাজিক মাধ্যমে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান বুবলী। লেখেন, শুভ জন্মদিন।
এদিকে শোনা যায়, দ্বিতীয় সন্তান জন্ম দিতে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন বুবলী। কবে সন্তান ভূমিষ্ঠ হবে, এ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা কৌতূহল যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ নেই।