আর্কাইভ
লগইন
হোম
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা নিয়ে নতুন তথ্য দিলো কর্তৃপক্ষ
অস্ট্রেলিয়া শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ সময় দ্রুততর করেছে, তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘসূত্রতা রয়ে গেছে। গত ২৩ মার্চ প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয়েছে। অস্থায়ী ভিসায় দ্রুত সেবা নতুন তথ্যানুযায়ী, শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনে নিষ্পত্তি করা হচ্ছে। ভিজিটর ভিসার বেশিরভাগ আবেদন এক দিনেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে। তবে প্রক্রিয়াকরণের সময় নির্ভর করছে আবেদনপত্রের পূর্ণতা, অতিরিক্ত তথ্যের জবাব দেওয়ার গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের ওপর। এছাড়া অস্থায়ী দক্ষ কর্মী ভিসা প্রক্রিয়াকরণে গড়ে ৮৭ দিন সময় লাগছে। অসম্পূর্ণ আবেদন জমা দিলে বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
3 দিন আগে
এবার ঈদের ‘ইত্যাদি’তে অর্ধশতাধিক বিদেশি নাগরিক
এবার ঈদের ‘ইত্যাদি’তে অর্ধশতাধিক বিদেশি নাগরিক
2026-03-03
বাংলাদেশের সকল বিনোদন অনুষ্ঠানের মধ্যে সেরা হলো ইত্যাদি। এবার ঈদের বিশেষ ইত্যাদির একটি জনপ্রিয় অংশ বিদেশিদের নিয়ে পর্ব। প্রায় ৩ দশক ধরে বিদেশি নাগরিকদের নিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন উপস্থাপক হানিফ সংকেত। শুধু আনন্দ দেওয়াই নয়, আনন্দ দেওয়ার পাশাপাশি বিদেশিদের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। বিদেশিদের নিয়ে, বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি।