আর্কাইভ
লগইন
হোম
অভিবাসী
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ৬২ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ৬২ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সেলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় অপস মাহির নামে চলে সমন্বিত অভিযান। অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের উদ্যোগে পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ শিল্প ও লজিস্টিক খাতে অবৈধ অভিবাসী শ্রমিকদের উপস্থিতি শনাক্ত ও দমন করা। অভিযান চলাকালে ২টি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়, যেখানে মোট ১১২ জন ব্যক্তিকে যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
2 দিন আগে
মালয়েশিয়া ১৮ বাংলাদেশিসহ ২০১ অভিবাসীকে ফেরত পাঠালো
মালয়েশিয়া ১৮ বাংলাদেশিসহ ২০১ অভিবাসীকে ফেরত পাঠালো
2026-01-12
মালয়েশিয়ার জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে ১৮ জন বাংলাদেশিসহ ২০১ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) মালয়েশিয়ার জোহর রাজ্যর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নতুন বছরের শুরুতেই বিদেশি বন্দিদের প্রত্যাবাসন কার্যক্রম জোরদার করেছে বিভাগটি। এদের মধ্যে- ১৬০ জন ইন্দোনেশিয়ার, ১৮ জন বাংলাদেশের, ১৩ জন পাকিস্তানের, ৪ জন কম্বোডিয়ার নাগরিক এবং ৩ জন করে ভারত ও সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসনের পর সকল বন্দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না। পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর প্রধান কার্যক্রমগুলোর মধ্যে বন্দি প্রত্যাবাসন অন্যতম। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করছে, যাতে সাজা শেষ করা বন্দিরা দেশে অবৈধভাবে অবস্থান না করেন এবং ডিটেনশন ডিপোতে অতিরিক্ত বন্দির চাপ সৃষ্টি না হয়।