আর্কাইভ
লগইন
হোম
অভিনেত্রী
আজীবন সম্মাননা পেলেন নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা
এবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। বগুড়ার পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে গত মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হন। মঞ্চে তার নাম ঘোষণা করেন- অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। অতিথিদের উপস্থিতিতে কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তার নাম ঘোষণা করেন- অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।
1 দিন আগে
রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তমা মির্জা
রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তমা মির্জা
2026-03-24
দেশের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অবশেষে মুখ খুললেন পরিচালক রায়হান রাফীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার বিষয়ে। চলচ্চিত্র অঙ্গনে বেশ কয়েক বছর ধরেই তমা মির্জা ও রায়হান রাফীর প্রেমের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত ছিল। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ—বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত। তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই নিয়ে এতদিন কেউই প্রকাশ্যে কিছু না বললেও, এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের মুখে বিষয়টি পরিষ্কার করেন তমা মির্জা।
বিটিভির বিশেষ আয়োজনে মুকিত জাকারিয়া-নাবিলা ইসলাম
বিটিভির বিশেষ আয়োজনে মুকিত জাকারিয়া-নাবিলা ইসলাম
2026-03-15
প্রতিবছরের ধারাবাহিকতায় বিটিভি চট্টগ্রাম এবারও আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’। বর্ণাঢ্য এই আয়োজনের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে অভিনেতা মুকিত জাকারিয়া ও অভিনেত্রী নাবিলা ইসলামকে। এবারের ‘ঈদ আনন্দ’ সাজানো হয়েছে গান, তারকাদের অংশগ্রহণে টক শো, কৌতুক, নৃত্য ও সমসাময়িক বিষয় নিয়ে নাটিকাসহ নানা বৈচিত্র্যময় পরিবেশনায়। অনুষ্ঠানের টক শো পর্বে অংশ নিয়েছেন সিয়াম নাসির, ম ম মোর্শেদ ও রুবেল। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটি ব্যান্ড ‘স্পার্ক’ ও ‘রুটস’ একসঙ্গে গান পরিবেশন করেছে এবং আড্ডায় অংশ নিয়েছে।