আর্কাইভ
লগইন
হোম
বেনাপোল বন্দরে বকশিসের নামে ঘুষ বাণিজ্য, ৫০ আনসারকে বদলি
বেনাপোল বন্দরে বকশিসের নামে ঘুষ বাণিজ্য, ৫০ আনসারকে বদলি
দ্য নিউজ ডেস্ক
July 30, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সাগরে ধরা পড়া ২০ মণ ওজনের খটক মাছ মাটিচাপা দিলো মঠবাড়িয়া উপজেলা প্রশাসন
সাগরে ধরা পড়া ২০ মণ ওজনের খটক মাছ মাটিচাপা দিলো মঠবাড়িয়া উপজেলা প্রশাসন
4 ঘন্টা আগে
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়া বিলুপ্তপ্রায় খটক মাছ (করাতি হাঙর) কেটে বিক্রির সময় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে তা জব্দ করে মাটি চাপা দিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল বুধবার (০১ এপ্রিল) বিকেলে মঠবাড়িয়া মাছ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে মাছটি কেটে প্রতি কেজি ২,০০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এর আগে ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে মাছটি প্রদর্শন ও মাইকিং করা হলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। শত শত মানুষ মাছটি দেখতে ও কিনতে বাজারে ভিড় করেন। ‎বিলুপ্তপ্রায় খটক মাছটি বিক্রির খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে মাছটি জব্দ করে। পরে জনস্বার্থে মাছটির ওপর হারপিক ঢেলে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার জন্য কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় মাছ বিক্রেতারা পালিয়ে যান।
ঝিনাইদহের কালীগঞ্জে বৃষ্টির সঙ্গে পড়লো ১ মণ ওজনের শিলাখণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জে বৃষ্টির সঙ্গে পড়লো ১ মণ ওজনের শিলাখণ্ড
3 দিন আগে
ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া বৃষ্টিতে জেলার কয়েকটি উপজেলায় শিলা পড়লেও কালীগঞ্জ উপজেলার কিছু এলাকায় তুলনামূলক বড় আকারের শিলা দেখা যায়। এরই মধ্যে আজ সোমবার সকালে উপজেলার পাঁচকাহুনিয়া মাঠ থেকে একটি অস্বাভাবিক বড় শিলাখণ্ড উদ্ধার হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যায় আকাশ কালো হয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় এবং কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। পরদিন সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী নিজের জমি পরিদর্শনে গিয়ে মাঠে বড় একটি শিলাখণ্ড পড়ে থাকতে দেখেন।
টেকনাফের নাফ নদ থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফের নাফ নদ থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
5 দিন আগে
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাফ নদ থেকে ৩টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার সময় শাহপরীর দ্বীপ ঘোলারচরসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের ( ৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি শাহ পরীর দ্বীপ মাঝরপাড়া ও ডাংঙ্গরপাড়া গ্রামে বলে জানা গেছে।