আর্কাইভ
লগইন
হোম
বাসস এমডি মাহবুব মোর্শেদ জামিন পেলেন
বাসস এমডি মাহবুব মোর্শেদ জামিন পেলেন
দ্য নিউজ ডেস্ক
April 28, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ঈদুল ফিতরে সংবাদপত্রের ৫ দিন ছুটি দাবি সিআরইউর
ঈদুল ফিতরে সংবাদপত্রের ৫ দিন ছুটি দাবি সিআরইউর
1 দিন আগে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্রে ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। গতকাল রোববার (০৮ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান রিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিআরইউ সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোন হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ একটানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সাংবাদিক-কর্মচারীদের অনাস্থায় বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ
সাংবাদিক-কর্মচারীদের অনাস্থায় বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ
2026-02-19
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর অফিস থেকে বের হয়ে চলে গেছেন সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে বলে জানা যায়। বাসসের মোট ৯১ জন কর্মকর্তা কর্মচারী তার বিরুদ্ধে অনাস্থা এনেছে। পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাসস সাংবাদিক, কর্মচারী ঐক্য পরিষদ জানায়, নির্বাচনের আগেই তারা সংগঠিত হয়। নির্বাচনের কভারেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সেই সময়ে তারা কোনো ধরনের পদক্ষেপে যাননি। নির্বাচন শেষে আজ তারা মিটিং করে সিদ্ধান্ত নেন, মাহবুব মোর্শেদের অধীনে কেউ কাজ করবেন না। সবাই তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। সেই সিদ্ধান্ত তাকে জানানো হয়। সরকারের কাছেও এই সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়। পরবর্তীতে মাহবুব মোর্শেদ অফিস থেকে বের হয়ে চলে যান। সেই সময় তাকে অফিসের গাড়ি নিতে দেওয়া হয়নি।
পূর্বাচলে হয়ে গেলো গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা
পূর্বাচলে হয়ে গেলো গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা
2026-01-17
ঢাকার অদূরে পূর্বাচলের রিকশা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের যান্ত্রিক ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটররা রিকশা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। রাত ৯টা নাগাদ পুরো প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে। গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়। প্রীতিভোজের পূর্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা বলেন, ‘সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাদের এই স্বতঃস্ফূর্ততা আগামী দিনে বড় পরিসরে কাজ করার এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পথকে আরও সুদৃঢ় করবে।’