আর্কাইভ
লগইন
হোম
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, স্ত্রীসহ গ্রেফতার ৬
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, স্ত্রীসহ গ্রেফতার ৬
দ্য নিউজ ডেস্ক
August 02, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে অপহরণ
যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে অপহরণ
1 দিন আগে
ওষুধ ব্যবসায়ী অপহরণের রেশ কাটতে না কাটতেই এবার আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধি (সেলস রিপ্রেজেন্টেটিভ) অপহরণের শিকার হয়েছেন। মুক্তি দিতে তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। আবিদ হোসেন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের ছাতিয়ানতলা অফিসের মার্কেটিং ও সেলস বিভাগে কর্মরত। স্ত্রী মিনি খাতুন জানান, গতকাল বুধবার (১১ মার্চ) সকালে আবিদ কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে ফোন করে জানান তিনি মধ্যাহ্নভোজের জন্য যাচ্ছেন। এরপর থেকেই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত প্রায় ৮টার দিকে অফিস থেকে জানানো হয় যে, আবিদ দুপুরে খাবারের বিরতিতে গিয়ে আর ফেরেননি।
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়
1 দিন আগে
ঈদুল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকা। প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতু টোল আদায় বেড়ে গেছে। গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা। পূর্বপাড় থেকে ১ কোটি  ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। মোট গাড়ি পারাপার করেছে ২৪ হাজার ২৫৬টি। এর মধ্যে পূর্বপাড়ে ১১ হাজার ৮৪৯ এবং পশ্চিম পাড়ে ১২ হাজার ২৫৬টি। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষ্যে গাড়ি পারাপারের সংখ্যা দিনদিন বাড়ছে। ঈদে ঘরমুখো মানুষের  সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে টোল আদায় দ্বিগুণ হতে পারে।
বান্দরবানের কিশোর গ্যাং ০০৭-এর অ্যাডমিন ও টিম লিডার আটক
বান্দরবানের কিশোর গ্যাং ০০৭-এর অ্যাডমিন ও টিম লিডার আটক
2 দিন আগে
পার্বত্য জেলা বান্দরবানে দিন দিন বাড়ছে কিশোর অপরাধ। পবিত্র রমজান মাসেও বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এর তৎপরতা চোখে পড়ছে। এদিকে এমন বাস্তবতায় ও সাম্প্রতিক বান্দরবান সদরের বাসস্টেশন এলাকায় কিশোরদের কয়েকটি গ্রুপের মধ্যে রাতের আধারে হাতাহাতি ও মারধরের ঘটনার পরপরই কিশোর অপরাধী আটক ও তাদের সংশোধন এ মাঠে নেমেছে বান্দরবানের পুলিশ সদস্যরা। এরই ধারাবাকিতায় গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাতে বান্দরবান পৌর এলাকায় অভিযান চালিয়ে বান্দরবানের কিশোর গ্যাং ০০৭ গ্রুপের এডমিন মো. জিহাদ (১৮) ও টিম লিডার জিমকে (১৮) আটক করে পুলিশ। পরে আটকদের জবানবন্দির মাধ্যমে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পুলিশ।
মাদারীপুরে আবারও দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১
মাদারীপুরে আবারও দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১
3 দিন আগে
মাদারীপুর জেলা শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার নতুন মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে আলমগীর হাওলাদার (৫৫) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় আবারও উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাসান মুন্সি ও আখতার হাওলাদার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে দুইপক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় গুরুতর আহত হন আলমগীর হাওলাদার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।