আর্কাইভ
লগইন
হোম
প্রধানমন্ত্রী ১৪ মার্চ উদ্বোধন করবেন ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম
প্রধানমন্ত্রী ১৪ মার্চ উদ্বোধন করবেন ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম
দ্য নিউজ ডেস্ক
March 09, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
খাদ্য ব্যবসার সকল লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসে দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য ব্যবসার সকল লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসে দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
2 ঘন্টা আগে
খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্যদ্রব্যের ব্যবসার সব ধরনের লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে। ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া শুরু করেছে। এই কার্যক্রম বাংলাদেশেও চালুর তাগিদ দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। গতকাল রোববার (৮ মার্চ) খাদ্য, মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদ সাক্ষাৎ করেন। এই সময় এসব বিষয়ে আলোচনা হয়। ঐ বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নে ও বাংলাদেশে আন্তর্জাতিক মানের খাদ্য পরীক্ষার ল্যাব প্রতিষ্ঠায় ঐ প্রকল্পে সহায়তা দিচ্ছে জাইকা। 
ভারতে যেভাবে গ্রেফতার হলেন শুটার ফয়সাল করিম মাসুদ
ভারতে যেভাবে গ্রেফতার হলেন শুটার ফয়সাল করিম মাসুদ
3 ঘন্টা আগে
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেফতার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে তারা গ্রেফতার হয়েছেন। গতকাল রোববার (০৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গোপন সূত্রে এসটিএফ খবর পায়- বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৭ মার্চ রাত ও ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪), ঢাকার বাসিন্দা।
এবার এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’, ভোটার হতে নতুন করে যা লাগবে
এবার এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’, ভোটার হতে নতুন করে যা লাগবে
1 দিন আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন দুই পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (৮ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য জানান। নতুন দুই পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ‘ডাক নাম’ যোগ করার বিষয়টি ভাবা হচ্ছে। একইসঙ্গে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার কোথাও ভাবা হচ্ছে। এনআইডি মহাপরিচালক বলেন, অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাক নাম যুক্ত করার সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে কোনো ব্যক্তি আর সহজে পরিচয় লুকাতে পারবে না। এটি নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল করবে।