আর্কাইভ
লগইন
হোম
স্বাস্থ্যসেবা
দেশে স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
দেশের স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। গতকাল সোমবার (০২ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে স্বাস্থ্যমন্ত্রী তাকে এই আহ্বান জানান। সাক্ষাৎকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম, ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে ১,০০০ বেডের হাসপাতাল নির্মাণে চীন তার সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবেন।
6 দিন আগে
সারাদেশে হজযাত্রীদের জন্য ৮০টি টিকা কেন্দ্র নির্ধারণ
সারাদেশে হজযাত্রীদের জন্য ৮০টি টিকা কেন্দ্র নির্ধারণ
2026-01-18
চলতি বছরের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারাদেশে মোট ৮০টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার (১৮ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৭ জানুয়ারি)  এই সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে। হজযাত্রীরা কোন তারিখে টিকা নেবেন, তা পরবর্তীতে তাদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, আক্রান্ত হাসপাতালে ভর্তি ১৮ জন
দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, আক্রান্ত হাসপাতালে ভর্তি ১৮ জন
2026-01-17
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারাদেশে ১৮ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।