আর্কাইভ
লগইন
হোম
শিক্ষা
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা নিয়ে নতুন তথ্য দিলো কর্তৃপক্ষ
অস্ট্রেলিয়া শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ সময় দ্রুততর করেছে, তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘসূত্রতা রয়ে গেছে। গত ২৩ মার্চ প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয়েছে। অস্থায়ী ভিসায় দ্রুত সেবা নতুন তথ্যানুযায়ী, শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনে নিষ্পত্তি করা হচ্ছে। ভিজিটর ভিসার বেশিরভাগ আবেদন এক দিনেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে। তবে প্রক্রিয়াকরণের সময় নির্ভর করছে আবেদনপত্রের পূর্ণতা, অতিরিক্ত তথ্যের জবাব দেওয়ার গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের ওপর। এছাড়া অস্থায়ী দক্ষ কর্মী ভিসা প্রক্রিয়াকরণে গড়ে ৮৭ দিন সময় লাগছে। অসম্পূর্ণ আবেদন জমা দিলে বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
1 দিন আগে
এসএসসি পরীক্ষা: শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
এসএসসি পরীক্ষা: শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
2026-03-18
চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে ৫ সদস্যের এই কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করে তার কাগজপত্রসহ ৫ এপ্রিলের মধ্যে শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাঠাতে হবে। আজ বুধবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের জেলাধীন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় ‘কেন্দ্র কমিটি’ নামে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠন করে আগামী ৫ এপ্রিলের মধ্যে কমিটি গঠন সংক্রান্ত কাগজপত্র উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে সরকারের নতুন সিদ্ধান্ত
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে সরকারের নতুন সিদ্ধান্ত
2026-03-16
সরকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। গতকাল রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এই তথ্য দেন তিনি। আ ন ম এহসানুল হক মিলন বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে।  ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে। সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ‘বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে’ উল্লেখ করে আ ন ম এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর।