আর্কাইভ
লগইন
হোম
বিনোদন
কুমার বিশ্বজিৎ বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন
দেশবরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ শেয়ার করে নিয়েছেন। হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন— ‘বন্ধু, তোর 'স্বাধীনতা পদক' প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।’ হানিফ সংকেত দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র মাধ্যমে সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ড ও সুস্থধারার বিনোদন দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরাও সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার বিচরণ কয়েক দশকের। ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। এবার সেই কাজের অনন্য স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ (স্বাধীনতা পদক) পেতে যাচ্ছেন গুণী সঞ্চালক, নির্মাতা ও লেখক একেএম হানিফ।
14 ঘন্টা আগে
এবার ঈদের ‘ইত্যাদি’তে অর্ধশতাধিক বিদেশি নাগরিক
এবার ঈদের ‘ইত্যাদি’তে অর্ধশতাধিক বিদেশি নাগরিক
4 দিন আগে
বাংলাদেশের সকল বিনোদন অনুষ্ঠানের মধ্যে সেরা হলো ইত্যাদি। এবার ঈদের বিশেষ ইত্যাদির একটি জনপ্রিয় অংশ বিদেশিদের নিয়ে পর্ব। প্রায় ৩ দশক ধরে বিদেশি নাগরিকদের নিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন উপস্থাপক হানিফ সংকেত। শুধু আনন্দ দেওয়াই নয়, আনন্দ দেওয়ার পাশাপাশি বিদেশিদের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। বিদেশিদের নিয়ে, বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি।
বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা
বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা
5 দিন আগে
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বর্তমানে এই তারকা দম্পতির ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিয়ের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়ার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন এবং মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন।
ইকরার মৃত্যুতে অভিনেতা আলভী ও অভিনেত্রী তিথির নামে মামলা দায়ের
ইকরার মৃত্যুতে অভিনেতা আলভী ও অভিনেত্রী তিথির নামে মামলা দায়ের
5 দিন আগে
আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে আত্মহত্যা প্ররোচনার মামলা করা হয়েছে। গতকাল রোববার (০১ মার্চ) পল্লবী থানায় এই মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান। জানা যায়, মামলায় আলভী ও তার মাসহ পরিবারের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। আসামিরা পলাতক।