আর্কাইভ
লগইন
হোম
দুর্ঘটনা
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির রায়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত হয়েছেন। এই সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক ঝালকাঠি স্টেশন রোডের থাই ব্যবসায়ী সোহেল হোসেন। আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার পরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে মোটরসাইকেলে করে ঝালকাঠি ফিরছিলেন।
13 ঘন্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
2026-03-31
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তিনি বলেন, সোমবার (৩০ মার্চ) শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫০)। নিহত বাকি দুই যাত্রী পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।