আর্কাইভ
লগইন
হোম
তথ্য-প্রযুক্তি
শপিং হবে আরও সহজ! ২০২৬ সালে বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে এআই-ভিত্তিক ভার্চুয়াল ট্রায়াল রুম
অনলাইনে পোশাক কেনার আগে ট্রায়াল দেওয়ার দিন শুরু হলো বাংলাদেশে! ২০২৬ সালে এআই এবং এআর প্রযুক্তির কল্যাণে ভার্চুয়াল ট্রায়াল রুম কীভাবে আমাদের কেনাকাটার অভিজ্ঞতা বদলে দিচ্ছে, তা নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন।
1 দিন আগে
পুরোনো রাউটার ব্যবহার নিয়ে যে সতর্কবার্তা দিলো এফবিআই
পুরোনো রাউটার ব্যবহার নিয়ে যে সতর্কবার্তা দিলো এফবিআই
2026-03-25
Federal Bureau of Investigation (এফবিআই) পুরোনো রাউটার ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, AVrecon নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার অনেক পুরোনো রাউটারকে সহজেই টার্গেট করছে। খবর স্ল্যাশগিয়ার । এতে হ্যাকাররা প্রথমে রাউটার হ্যাক করে, তারপর রাউটারটিতে ম্যালওয়্যার ইনস্টল করে ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, হ্যাকাররা আক্রান্ত রাউটারগুলোকে ‘SocksEscort’ নামের একটি রেসিডেনশিয়াল প্রক্সি সেবার মাধ্যমে বিক্রি করছে। এর মাধ্যমে তারা ব্যবহারকারীর আইপি ঠিকানা কাজে লাগিয়ে বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ৩ লাখ ৬৯ হাজারেরও বেশি ক্ষেত্রে এ ধরনের অ্যাক্সেস বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।